১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন যুদ্ধাপরাধী নেতানিয়াহু

প্রতিদিনের ডেস্ক
ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদ তথা বোর্ড অব পিসে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন ঘোষিত যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় গণহত্যা চালানো ইসরাইলের প্রধানমন্ত্রী ওই পরিষদে যোগ দেওয়ার সম্মতিও দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর বিষয়টি নিশ্চিত করে। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। খবর আল জাজিরার। বোর্ড অব পিসে যোগ দিতে বিশ্বের ৬০টি দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের চাওয়া এই সংস্থার মাধ্যমে প্রথমে গাজায় এরপর বিশ্বের বাকি সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা। তবে যুদ্ধাপরাধী নেতানিয়াহু আমন্ত্রণ পাওয়ায় এই বোর্ডের বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ‘বোর্ড অব পিস’ মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে দখলদার ইসরাইলের যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের একটি অংশ। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, এই বোর্ড গাজার শাসনব্যবস্থা গঠন, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ ও বড় পরিসরে অর্থায়ন তদারক করবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়