সুকুমার দাশ বাচ্চু, কালীগঞ্জ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনাইটেড ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রতনপুর ফুটবল মাঠে ৪ দলীয় দুই লক্ষ টাকার নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় পিডিকে মিতালী সংঘ বনাম সাতক্ষীরা রসুলপুর ক্রীড়া সংস্থার মধ্যে খেলার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন গরীবের ডাক্তার নামে খ্যাত সাতক্ষীরা ৩ কালীগঞ্জ -আশাশুনি আসনের স্বতন্ত্র প্রার্থী ডা: মোঃ শহিদুল আলম।এ সময় সাথে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মো: আজিজুর রহমানসহ তার সফর সঙ্গী। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব রতনপুর ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক ও রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন। খেলায় প্রচুর দর্শক সমাগম হয়।খেলাটির ধারা বর্ণনায় ছিলেন জাতীয় ধারাভাষ্যকর ইসমাইল হোসেন মিলন। খেলায় নির্ধারিত সময়ে উভয় দল কোন গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়,সাতক্ষীরা রসুলপুর ক্রীড়া পরিষদ ৫-৪গলে পিডিকে মিতালী সংঘ কে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় রসুলপুর ক্রিড়া পরিষদের খেলোয়াড় সুজন। খেলাটি পরিচালনা করেন ফিফা অ্যাসিস্ট্যান্ট রেফারি শেখ ইকবাল আলম বাবলু,সহকারী শাহীন, আতাউর,ও রিফাত। খেলায় প্রচুর দর্শক সমাগম হয়। ৪ দলীয় ২ লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ২৬ জানুয়ারি সোমবার রতনপুর ফুটবল মাঠে যশোর বেনাপোল ফুটবল একাদশ ও সাতক্ষীরা রসুলপুর ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনুষ্ঠিত হবে।

