১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিমানবন্দর রোডে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বিমানবন্দর রোড এলাকায় টহল চলাকালীন সময় সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্র জানায়, ওয়াচ অফিসার মুজিবুর রহমানের নেতৃত্বে টহলরত সেনাবাহিনীর সদস্যরা বিমানবন্দর রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালান। এ সময় মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ১৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি যশোরের বালিয়াডাঙ্গা ভেকুটিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ তারিকুল ইসলাম। পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১৯৩ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ৮১৫ টাকা। উদ্ধারকৃত মাদক ও মালামালসহ আটক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়