৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কচুয়ায় ব্যারিস্টার জাকির হোসেনের গণসংযোগ

সিকদার ছাইদুল ইসলাম, কচুয়া
বাগেরহাট সদর ও কচুয়া নিয়ে গঠিত বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন কচুয়া উপজেলার প্রতাপপুর, পদ্মনগর, উত্তর গোপালপুর,ফুলতলা বাজার, বিষখালী সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও মিছিল করেন। ২৭ জানুয়ারি সকাল ১১ টা থেকে গণসংযোগকালে তিনি সনাতনী সম্প্রদায় ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মিছিলে জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।এ সময় ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, জনগণের ভোট ও ভালোবাসা নিয়েই বাগেরহাট সদর-কচুয়াকে একটি সন্ত্রাস ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা হবে, এলায় সুপেয় পানির ব্যবস্থা করা হবে, রাস্তাঘাট সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা হবে,বেকারদের কর্মসংস্থানের সুযোগ সহ এই এলাকার বিভিন্ন উন্নয়নমুখী কাজ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়