উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্রসহ হাবিবুর রহমান নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী (সেনাবাহিনী-বিজিবি)। সোমবার দিবাগত রাত আড়াইটার সময় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, উপজেলার নিদয়া গ্রামের লিয়াকত হোসেন এর ছেলে। ২৭শে জানুয়ারি(মঙ্গলবার) কালিগঞ্জ সেনা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্প ও ১৭ বিজিবি সম্মিলিত ভাবে অভিযান চালিয়ে হাবিবুরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় আসামীর বাসস্থানের সামনে রাখা ধানের গোলার ভিতর থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বাসস্থানের ভেতর থেকে ৩টি রামদা ও ১টিএস এস পাইপ উদ্ধার করা হয়। আটককৃত আসামী ও জব্দকৃত মালামালসহ শ্যামনগর থানায় ১৭ বিজিবির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়।

