১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সশস্ত্র বাহিনী বেতন কমিটির চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টার হাতে

প্রতিদিনের ডেস্ক:
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হয়েছে।বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে কমিটির সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান অর্থ উপদেষ্টার কাছে এ প্রতিবেদন পেশ করেন। এসময় সঙ্গে কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত প্রতিবেদন গ্রহণকালে অর্থ উপদেষ্টা সশস্ত্র বাহিনী বেতন কমিটির সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে কষ্টসহিষ্ণু ও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।এর আগে প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫ গঠনের সদয় অনুমোদন দেন। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে সভাপতি করে এ কমিটি গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়