১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শিল্পাঞ্চল থানার উদ্যোগে পবিত্র রমজানের উপহারসামগ্রী প্রদান

প্রতিদিনের ডেস্ক
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিল্পাঞ্চল থানার উদ্যোগে সেহরি এবং ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।শিল্পাঞ্চল থানার আমির মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি নুর উদ্দিন জাহিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, হাতিরঝিল জোন পরিচালক মো. হেমায়েত হোসেন, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক, হাতিরঝিল জোনের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক ও কাউন্সিলর প্রার্থী এবং শিল্পাঞ্চল থানার নায়েবে আমির মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন, ছাত্রশিবিরের সাবেক প্রকাশনা সম্পাদক মো.কলিম উল্লাহ, জামায়াত নেতা আসাদুজ্জামান, আসাদুজ্জামান মুন্না প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়