উৎপল মণ্ডল, শ্যামনগর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ভোটগ্রহণকারী প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি(শনিবার) শ্যামনগর সরকারি মহাসীন কলেজের হল রুমে ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। প্রশিক্ষণে ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন, স্বচ্ছতা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি)’র অধিনায়ক কর্নেল শাহরিয়ার রাজীব, জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ খালেদুর রহমান প্রমুখ।

