১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইয়াকুব আলী মোল্যা (৭৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নওয়াপাড়া নূরবাগ এলাকায় প্যারাডাইস হোটেলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনাগামী একটি ট্রাকের (যশোর-ট ১১-৫০৫২) চাপায় একজন বৃদ্ধ পথচারী ঘটনাস্থলে মারা যান। পরে উত্তেজিত জনতা সেনাবাহিনীর সহযোগিতায় ট্রাকসহ চালককে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। নিহত ইয়াকুব আলী মোল্যা উপজেলার সরখোলা গ্রামের গোলাম মোহাম্মদ মোল্যার ছেলে। আটক ট্রাকচালক রিয়াজ হোসেন (৩৫) যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামের খানপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে। নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, নিহত পথচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ৩০ মিনিট পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনাস্থলে উপস্থিত অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, ‘ট্রাক ও চালক রিয়াজ হোসেনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়