১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইরানে ‘দাঙ্গায় অংশগ্রহণ’-এর অভিযোগে ৪ বিদেশি নাগরিক গ্রেপ্তার

প্রতিদিনের ডেস্ক:
ইরানের কর্তৃপক্ষ গত মাসে প্রাণঘাতী বিক্ষোভের পর ‘দাঙ্গায় অংশগ্রহণ’-এর অভিযোগে অজ্ঞাত জাতীয়তার চার বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বলে সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, তেহরান প্রদেশে তাদের একটি ‘আত্মগোপনস্থলে’ অভিযানের সময় ওই ব্যক্তিদের আটক করা হয়। তবে গ্রেপ্তারের তারিখ উল্লেখ করা হয়নি। খবরে আরো বলা হয়, ‘এক সন্দেহভাজনের ব্যাগ তল্লাশি করে চারটি ঘরে তৈরি স্টান গ্রেনেড উদ্ধার করা হয়েছে, যেগুলো ওই এলাকায় দাঙ্গা ও অস্থিরতার সময় ব্যবহৃত হয়েছিল।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়