প্রতিদিনের ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে এবার খেলার মাঠে দেখা যাচ্ছে না। ভারত যাওয়ার বিষয়ে অস্বীকৃতি জানানোয় আইসিসি দলটিকে বাদ দিয়েছে। তবে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকবে মাঠের খেলার বাইরে। আইসিসি আগেই নিশ্চিত করেছিল, আম্পায়ার প্যানেলে স্থান পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত ও গাজী সোহেল। এবার তারা জানাল যে, ধারাভাষ্য প্যানেলে আছেন আতহার আলী খান। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। আজ আইসিসি ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে, যেখানে ক্রিকেট বিশ্বের সবচেয়ে পরিচিত ও অভিজ্ঞ নামগুলো আছে। এই তালিকায় নেতৃত্ব দিচ্ছেন রবি শাস্ত্রী, নাসের হুসেন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপ। তাদের সঙ্গে আছেন অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বাদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্র্যাথওয়েট, ইয়ন মরগান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল অ্যাথারটন, ওয়াকার ইউনুস, সাইমন ডুল, শন পোলক, কেটি মার্টিন। এছাড়া ভারত ও শ্রীলঙ্কার সম্প্রচার দলের অংশ হিসেবে থাকবেন হার্শা ভোগলে, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্স, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, আতহার আলী খান, কাস নাইডু, বাজিদ খান, রাউনক কাপুর ও নেইল ও’ব্রায়েন। এছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়ক টেম্বা বাভুমা প্রথমবারের মতো আইসিসি টিভির ধারাভাষ্যে অংশ নিচ্ছেন।

