৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিকরগাছায় হামলায় নারীসহ দুজন আহত

নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে প্রতিবেশীর মারধরে নারীসহ দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঝিকরগাছার উত্তর গঙ্গাধরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন গঙ্গানন্দপুর গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী লাকি (৩২), ও ইয়াসিনের স্ত্রী রুপসী (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশী ইকবাল (৫০), লাথি, কিল-ঘুষি ও ইট দিয়ে লাকির মাথায় আঘাত করে। এতে তিনি আহত হন। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি গ্রহণের প্রস্তুতি চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়