১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা ‘নিশ্চিত’ ১১ জনের, নেইমার কি আছেন

প্রতিদিনের ডেস্ক
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলে ধীরে ধীরে নিজের ছাপ রাখছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমান ফর্ম ও ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে তিনি ইতিমধ্যেই ১১ জন খেলোয়াড়কে প্রায় ‘নিশ্চিত’ হিসেবে চিহ্নিত করেছেন। এই তালিকায় সবচেয়ে আলোচিত বিষয়, এখনো জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমারের। আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে ব্রাজিল। ফলাফল খুব ঝলমলে না হলেও, কোচ একটি স্থায়ী ও নির্ভরযোগ্য প্রথম একাদশ গড়ার দিকেই মনোযোগ দিচ্ছেন। এতে করে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ব্রাজিলকে আবারও শিরোপার দাবিদার হিসেবে দেখা হচ্ছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিশ্চিত তালিকায় আছেন গোলরক্ষক আলিসন বেকার। রক্ষণভাগে ভরসা রাখা হয়েছে মার্কিনিউস ও গ্যাব্রিয়েলের ওপর। মাঝমাঠে জায়গা পাকা করেছেন অভিজ্ঞকাসেমিরো এবং ছন্দে থাকা ব্রুনো গিমারেস। আক্রমণভাগে আনচেলত্তির আস্থাভাজনদের তালিকায় রয়েছেন ভিসিসিয়ুস, এস্তেভাও, রাফিনিয়া, রোদ্রিগো, ম্যাথিউস কুনহা ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। আর আনচেলত্তির পছন্দের সম্ভাব্য একাদশে গোলরক্ষক আলিসনের সামনে চারজন ডিফেন্ডার হিসেবে থাকছেন ওয়েসলি, মার্কিনিউস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোস। মাঝমাঠে কাসেমিরো ও ব্রুনো গিমারেস, আর আক্রমণে এস্তেভাও, রাফিনিয়া, রোদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র। অন্যদিকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, মাথিউস কুনহা ও জোয়াও পেদ্রো মূলত রোটেশনের অংশ হিসেবে ব্যবহৃত হতে পারেন। ব্রাজিল তারকা সেইমার জুনিয়রের বিশ্বকাপে খেলা এখনো অনিশ্চিত; চলমান ফিটনেস মূল্যায়নের ফলের ওপরই নির্ভর করবে তার অন্তর্ভুক্তি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়