প্রতিদিনের ডেস্ক:
দায়িত্ব থেকে সরে দাড়াতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এই এই ঘোষণা দেন। তিনি বলেন, এই পর্যায়ে এসে আমি দায়িত্ব থেকে সরে দাড়াতে চাই। তবে ধারাবাহিকতা ও শূণ্যতা কমাতে অংশীজনরা যদি আমাকে রাখতে চান, আমি বিবেচনা করব।

