প্রতিদিনের ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনা দেশকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু বাস্তবে দেশকে আজিমপুর বানানো হয়েছে। স্বপ্ন দেখালে তার বাস্তবায়নও করতে হয়। মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উদ্দেশে গয়েশ্বর বলেন, সাংবাদিক বা রাজনীতিবিদদের কোনো তদবির গ্রহণ করবেন না। এমন তদবির গ্রহণ করলে আপনারাও অপরাধী হবেন। জনপ্রতিনিধি হিসেবে আমরা নজর রাখব-কিছু না বললেও সংসদে বলব।শিক্ষার মান নিয়ে এই সংসদ সদস্য বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন প্রয়োজন। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। অনেক স্কুলশিক্ষক নিজের সন্তানকে নিজে পড়ান না-এতে শিক্ষার মান নিয়ে প্রশ্ন থেকেই যায়।আওয়ামী সরকারের আমলে হাসপাতাল, থানা ও ফাঁড়ি মাদকের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, জেলখানায়ও মাদক পাওয়া যায়। মাদক বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।গয়েশ্বর বলেন, স্বাধীনতার পর থেকে আমরা সুষ্ঠু শাসনব্যবস্থা পাইনি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ছাত্র। পরিবর্তনের শুরুটা এখনই করতে হবে।

