১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দেবগুরু বৃহস্পতি, ন্যায়ের দেবতা শনি ও গ্রহমাতা চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মকর রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। শূন্য পকেট পূর্ণ হবে। জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। নেশা মদসহ অনুচিত কাজবাজ বর্জন করুন। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। ভাইবোনদের সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। কোনো দলিলপত্র আসতে পারে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। শিক্ষার্থীরা শুভ সংবাদ পাবেন।
মিথুন [২১ মে-২০ জুন]
নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারে শোকের মাতম বইয়ে দিতে পারে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। প্রেমীযুগল সাবধানে চলুন। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ব্যবসা-বাণিজ্যে মজুতমালের দাম বৃদ্ধি পাবে। ধারকর্জ ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হয়ে পড়বে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
পিতা-মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। লৌকিকতা শত্রুতার জন্ম দেবে। দ্বিচক্রযান বর্জনীয়।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। সংকটকালে বন্ধু আত্মীয় পরিজনের সহযোগিতা পাওয়া কঠিন হবে। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দিনটি স্মরণীয় বরণীয় থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা প্রাপ্ত হবেন। স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। শত্রুরা পিছু হটবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। অত্যাবশ্যকীয় বিনিয়োগে সতর্ক থাকুন। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়