৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর টাউনহল এলাকায় কাঁইচির আঘাতে যুবক রক্তাক্ত

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের টাউনহল ময়দান সংলগ্ন সড়কে সেলাই মেশিন বসানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে কাঁইচির আঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেলে টাউনহল ময়দান এলাকার সীমানা ঘেঁষা রাস্তায় এ ঘটনা ঘটে। আহত মিঠু (২৬), পিতা মন্টু, খড়কী কলাবাগান পাড়া, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগ রয়েছে, একই এলাকার সাইফুল (৪০), পিতা মৃত মমিন, বারান্দিপাড়া মাঠপাড়া, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড, তার হাতে থাকা কাপড় কাটার কাঁইচি দিয়ে মিঠুর পেটে ও গলায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত কাটা জখম হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, কাঁইচির আঘাত বেশ গভীর। সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানা-র ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, ঘটনাটি আগে জানা ছিল না। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।এদিকে স্থানীয়দের অভিযোগ, ঈদ মৌসুমে টাউনহল সংলগ্ন সড়কের দুই পাশে অস্থায়ীভাবে দর্জিরা বসে কাজ করায় প্রায়ই যানজট তৈরি হয়। সেই চাপ থেকেই ছোটখাটো বিরোধ বড় আকার নিচ্ছে। এলাকাবাসী সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়