২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিয়ে করতে গিয়ে গ্রেপ্তার সোফিয়া, হয়েছেন প্রতারণার শিকার

প্রতিদিনের ডেস্ক:
বিগ বস খ্যাত অভিনেত্রী সোফিয়া হায়াত প্রায়শই তার সাহসী ছবির জন্য লাইমলাইটে থাকেন। তার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা মাত্রই ভাইরাল হয়ে যায়। এবার সোফিয়া তার ব্যক্তিগত জীবনের জন্যও খবরে রয়েছেন। আসলে, তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে কেঁদে কেঁদে বলতে শোনা গেছে, দুবাইয়ে তার কী হয়েছিল। তিনি বলেছিলেন, যখন তিনি তার প্রাক্তন প্রেমিক মুবারক আইসা মুবারক মহম্মদ আল মেরাখির সঙ্গে দেখা করতে এবং বিয়ে করতে দুবাই গিয়েছিলেন তখন তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সোফিয়া হায়াতের সঙ্গে কী ঘটেছিল?সোফিয়া হায়াত জানান, ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে, তাকে দুবাই বিমানবন্দরে ভোর ৩টার সময় গ্রেপ্তার করা হয়। তাকে কারাগারে রাখা হয়।সোফিয়া বলেন, আমি ব্রিটিশ দূতাবাসে ফোন করতে বলেছিলাম। কিন্তু, তারা আমাকে তা করতে দেয়নি।
আমাকে কেন আটক করা হয়েছে জানতে চাইলে তারা আমাকে চুপ থাকতে বলে।
সোফিয়া জানান, ৬ ঘণ্টা কারাগারে থাকার পর একজন নারী পুলিশ কর্মকর্তা-সহ তাকে পুলিশ ভ্যানে করে বুর দুবাই থানায় নিয়ে যাওয়া হয়। অভিনেত্রী আরও জানান, থানায় চারজন পুলিশ অফিসার তাকে দেখে চিৎকার করে বলে, আপনি একজন লোককে ৫০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লাখ ৩২ হাজার টাকা) চাঁদাবাজি করছেন? যদি টাকা না পান তাহলে কি আপনি তার আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন? অভিনেত্রী বলেন, সব শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এবং সেখানেই কাঁদতে শুরু করি। আমার প্রাক্তন প্রেমিক মোবারক আইসা মুবারক মহম্মদ আল মেরাখির কাছে আমি প্রায় ৫ লাখ ৩২ হাজার টাকা পাওনা ছিলাম। কিন্তু, পুলিশ মিথ্যা বলেছে।
তিনি বলেন, আমার প্রেমিক আমার টাকা ফেরত দিতে চায়নি, তাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। যাইহোক, পুলিশ আমার মোবাইল চেক করে এবং আমার প্রেমিকের পাঠানো একটি মেসেজ দেখতে পায়। সেখানে আমাকে ব্ল্যাকমেইল করার বিষয়ে প্রমাণ পায় পুলিশ। অভিনেত্রী জানান, পুলিশ পরে তাকে ছেড়ে দেয়। কারণ বার্তাটি পড়ার পরে পুলিশ জানতে পারে যে মোবারক আইসা মুবারক মহম্মদ আল মেরাখির কাছে উল্টো অর্থ পাওনা সোফিয়া। নিজের কষ্টের কথা জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, আমি বিয়ে করতে দুবাই গিয়েছিলাম। কিন্তু, জেলে যেতে হয়েছে। ভিডিওতে সোফিয়া আরও বলেন, মোবারক আইসা যখন চিকিৎসার জন্য লন্ডনে আসেন তখন আমার সঙ্গে দেখা হয়। এ সময় তিনি আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। পুলিশ আমাকে দুই মাস হেফাজতে রাখে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়