১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

চৌগাছায় নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের বাড়িতে এমপি ডা. ফরিদ

চৌগাছা প্রতিনিধি
যশোর-২ আসনের নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত নেতা-কর্মী ও পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানাতে ঈদ শুভেচ্ছা উপহার নিয়ে হাজির হলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়াতে দিনভর এলাকা পরিদর্শন করেন।
শনিবার সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামে যান। এ সময় ৫০ টি ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি পরিদর্শন করেন। এসময় তিনি ভুক্তভোগীদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের সাহস ও সান্ত্বনা দেন। এ সময় তার সাথে ছিলেন চৌগাছা উপজেলা জমায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারী মাস্টার রহিদুল ইসলাম খান, সাবেক পৌর প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমদ বিশ্বাস,শিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহিম প্রমুখ। এ সময় ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে ৫০টি পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার খাদ্য সামগ্রী তুলে দেন। প্রতিটি পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যের প্যাকেজ নিশ্চিত করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে সংসদ সদস্য ঘোষণা দেন, এটি কেবল শুরু, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে যশোর-২ আসনের চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০টি পরিবার বিভিন্ন ধরনের হামলা ও ক্ষতির সম্মুখীন হয়। সে সকল পরিবারের জন্য ঈদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়