৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

প্রতিদিনের ডেস্ক:
সরকারি দলের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জামায়াত থেকে একজন ডেপুটি স্পিকার নেওয়ার আহ্বান জানালেও সংসদের প্রথম অধিবেশনে দেখা গেছে ডেপুটি স্পিকার পদটিও সরকারদলীয় সংসদ সদস্যের মধ্য থেকেই একজন পেয়েছেন। বিরোধী দল থেকে কারও নাম প্রস্তাব না করায় এমনটা হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এরপর ডেপুটি স্পিকার নির্বাচিত হন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদ অধিবেশন ৩০ মিনিট মুলতবি করেন সংসদ সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।এর আগে সরকার জুলাই সনদ নিয়ে গড়িমসি করছে এমন অভিযোগ এনে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তারা ডেপুটি স্পিকার পদটি নেবে নবুধবার জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাই সনদেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিস মিল; পুরোটাই সেখানে গ্রহণ ও বাস্তবায়ন হোক এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারি।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়