১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিয়ায় শিশু ধর্ষণ : ধর্ষককে আটক করে গনধোলাই

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের নড়াগাতী থানায় ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এলাকাবাসী অভিযুক্ত ধর্ষক আলী মিয়াকে আটক করে গনধোলাই দিয়ে নড়াগাতী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। আলী মিয়া নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের মাথাভাঙ্গা গুচ্ছগ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের মাথাভাঙ্গা গুচ্ছগ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী (৯) শুক্রবার সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পেছনে টয়লেটে যায়। সেখান থেকে ফেরার সময় বখাটে আলী মিয়া (৪৫) শিশুটির মুখ চেপে ধরে ভয়ভীতিদেখিয়ে জোরপূর্বক পার্শ্ববর্তী পানের বরজের ভিতর নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার চাচা এগিয়ে গেলে ধর্ষক আলী মিয়া পালিয়ে যায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন আলী মিয়াকে আটক করে গনধোলাই দিয়ে নড়াগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে শুক্রবার রাতেই নড়াগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, ধর্ষন মামলায় গ্রেফতারকৃত আলী মিয়াকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়