উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের ২২৪০ জন ১০ কেজি করে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসনিক কর্মকর্তা কৃষ্ণ গোপাল মুখার্জী। সোমবার সকালে উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদে গরিব, দরিদ্র, অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা কৃষ্ণ গোপাল মুখার্জী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এসময় তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) সালাউদ্দিন এর উপস্থিতিতে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির প্রতিনিধির পক্ষে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জামায়াতে ইসলামীর পক্ষে জামায়াতে উপজেলা সূরা সদস্য মুজাহার আলী, খেদাপাড়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোঃ আরিফুল ইসলাম, ইউপি সদস্য রেজাউল ইসলাম, মেহেদী হাসান, খোকন মোড়ল,জামাল উদ্দিন, মোছাঃ ইসমত আরা সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও জামায়াতে নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

