নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় পারিবারিক কলহের জেরে বড় ভাইকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে হাজারী গেট এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মোস্তাকিন (২৪) শহরের নাজির শংকরপুর হাজারী গেটের বাসিন্দা মিলন শেখের ছেলে। অভিযুক্ত তার আপন ছোট ভাই মোস্তাফিজুর রহমান (২২)। স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই মোস্তাফিজুর রহমান ধারালো ছুরি দিয়ে বড় ভাই মোস্তাকিনের পেটে আঘাত করে তাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

