১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মেষ রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ সেনাপতি মঙ্গল, বিঘ্নসৃষ্টিকারী গ্রহ কেতু ও গ্রহমাতা চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। বিদেশ গমনও স্বদেশ প্রত্যাবর্তনের যোগ রয়েছে। ক্যারিয়ার বিজনেস ও অর্থভাগ্য চমকে দেবে। জমিজমাসংক্রান্ত বিরোধ মিটবে। পিতামাতা ও গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষরা পিছু হটবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।
মিথুন [২১ মে-২০ জুন]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বাড়বে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখতে জীবন সঙ্গীর মতকে গুরুত্ব দিন। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ব্যবসায় মজুত মালের দাম বৃদ্ধি পাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। উপহার উপঢৌকন প্রাপ্তির সম্ভাবনা। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। লৌকিকতা পরিহার করুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। দ্বিচক্রযান এড়িয়ে চলুন। বাড়ির ইলেকট্র্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
রাগ জেদ আবেগ বর্জনীয়। আয় বুঝে ব্যয় করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়