১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কাউন্টার মাস্টার বলছেন, পদ্মায় পড়ে যাওয়া বাসটিতে ৫০ জন মানুষ ছিল

কুষ্টিয়া প্রতিনিধি
কাউন্টার মাস্টার বলছেন, পদ্মায় পড়ে যাওয়া বাসটিতে ৫০ জন মানুষ ছিল
কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে যাওয়া রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নদীতে পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটিতে চালক ও তার সহকারীসহ মোট ৫০ জনের মতো মানুষ ছিল বলে জানিয়েছেন বাসের কুমারখালী কাউন্টার মাস্টার তন্ময় আহমেদ। তিনি বলেছেন, “দুপুর আড়াইটায় ছয়জন যাত্রী নিয়ে বাসটি কুমারখালী ছেড়ে যায়। এরপর খোকসা থেকে ৭ জন, মাছপাড়ায় ৪ জন, পাংশায় ১৫ জন ওঠেন। ইঞ্জিন কাভারেও ৪ জন যাত্রী ছিলেন। এছাড়া, গোয়ালন্দ ঘাটে কয়েকজন যাত্রী ওঠেন। চালক, সুপারভাইজার ও চালকের সহকারীসহ বাসে অন্তত ৫০ জন ছিলেন।” কাউন্টার মাস্টারের ভাষ্য, ৪০ সিটের বাস হলেও ৫০ জন ছিলেন। আবার ফেরিতে ওঠার সময় কেউ কেউ নেমেও যায়। ফলে নদীতে পড়ার সময় কতজন যাত্রী ছিলেন নিশ্চিত নয়। বুধবার (২৫ মার্চ) বিকেলে ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়