নিজস্ব প্রতিবেদক
যশোরের লেখক বেনজিন খানকে আদালত চত্বরে প্রকাশ্যে অপদস্ত করার অভিযোগে আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে মেহেদী ইমাম বাপ্পীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আইনজীবী সমিতি। এর আগে অভিযুক্ত দুই আইনজীবীকে আগামী তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়। কিন্তু সন্তোষজনক জবাব না পাওয়ায় জেলা আইনজীবী সমিতি রোববার তাদের সাময়িকভাবে বহিষ্কার করে। যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এম.এ.গফুর সংবাদটি নিশ্চিত করে জানান, গত ২৪ মার্চ সাংবাদিক বেনজিন খান সমিতির কার্যালয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন,ওইদিন আদালত চত্বরে আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে বাপ্পী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং শারীরিক হেনস্তা করেন। অভিযোগের প্রেক্ষিতে ২৫ মার্চ তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়।

