৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সুন্দরবনে জেলেকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি

উৎপল মণ্ডল, শ্যামনগর
সুন্দরবন-এর অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে এক জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে কুখ্যাত ‘নানা ভাই বাহিনী’র বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের এক জেলে শনিবার (২৮মার্চ) বিকেলে সুন্দরবনের কালাগাছিয়া অফিস সংলগ্ন বাদুরঝুলি খাল এলাকায় মাছ শিকার করছিলেন। এসময় হঠাৎ করে অস্ত্রধারী দস্যুরা তাকে জিম্মি করে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, অপহরণের পরপরই দস্যু চক্রটি জেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে জেলেকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, সুন্দরবনে নিরাপত্তা জোরদার ও দস্যু দমনে কার্যকর অভিযান পরিচালনা না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়