৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে না পোল্যান্ড

প্রতিদিনের ডেস্ক:
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোকাবিলায় পোল্যান্ডের কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিল ওয়াশিংটন, তবে সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে ওয়ারশ। পোলিশ প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের হাতে থাকা মার্কিন প্রযুক্তির এই প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই মধ্যপ্রাচ্যে পাঠানো হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, পোল্যান্ডের নিজস্ব আকাশসীমা এবং ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষা করাই এই প্যাট্রিয়ট ব্যাটারিগুলোর মূল কাজ এবং এক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। তিনি আরও উল্লেখ করেন, মিত্র দেশগুলোও পোল্যান্ডের এই মিশনের গুরুত্ব অনুধাবন করে।
এর আগে পোলিশ সংবাদমাধ্যম ‘জেসপসপোলিটা’ এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবহারের জন্য অন্তত দুটি প্যাট্রিয়ট সিস্টেম এবং পিএসি-থ্রি এমএসই ক্ষেপণাস্ত্র ধার দেওয়ার অনুরোধ করেছিল পেন্টাগন। ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের ওপর শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার পর থেকেই ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো ব্যাপক ঝুঁকির মুখে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ ‘অফুরন্ত’ বলে দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। স্যাটেলাইট চিত্র ও ভিডিও ফুটেজে দেখা গেছে, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আমেরিকার বেশ কিছু দামি রাডার এবং ই-থ্রি সেন্ট্রি অ্যাডভান্সড ওয়ার্নিং সিস্টেম ধ্বংস হয়ে গেছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়