১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মেষ রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি মঙ্গল, গ্রহমাতা চন্দ্র ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা ঘটবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। নতুন দলিলপত্র আসতে পারে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যের মেলবন্ধন রচিত হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। অমাবস্যার অন্ধকার দূর হবে। ভয় লজ্জা দুর্বলতা দূরে পালাবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের দিনটি গর্বের হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
আয় বুজে ব্যয় করতে হবে। ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
সফলতার সূর্য ফোকাস মারবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে। হারানো বুকে ধন বুকে ফিরবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
শূন্য পকেট পূর্ণ হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। দ্রুতগতির বাহন বর্জনীয়। ব্যাংক ব্যালান্স বাড়বে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। কামনা বাসনা পূর্ণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। পরিবারের নতুন মুখের আগমন ঘটতে পারে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বাড়বে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে। দাম্পত্য সুখ বিনষ্ট হতে পারে। লৌকিকতা পরিহার করুন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। মনের অভিলাষ পূর্ণ হবে। প্রেমীযুগলের মন আনন্দে নাচবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে। প্রেম বন্ধুত্ব সতর্ক থাকুন। কলকারখানায় উৎপাদন কমবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। গৃহবাড়ি ভূ-সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। হাত বাড়ালেই সফলতা পাবেন। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। জমিজমা সংক্রান্ত ঝামেলা মিটবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। স্বপ্ন হাতের মুঠোয় আসবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়