৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে পেট্রোল বিক্রির সময় বাইকার কট : জরিমানা

সোহেল আহমেদ, কালিগঞ্জ
কালিগঞ্জ আয়েশা পেট্রোল পাম্প থেকে ১২০ টাকা লিটার দরে পেট্রোল নিয়ে পাম্পের পাশেই ৩০০ টাকা লিটার বিক্রির সময় জনতার হাতে আটক হয় এক বাইকার।পরবর্তীতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেওজোয়ানা নাহিদ ভ্রাম্যমান আদালত বসিয়ে তার ৩০০০ হাজার টাকা জরিমানা করেন।বৃহস্পতিবার বেলা এগারোটার সময় এ ঘটনাটি ঘটে। তার বাড়ি ঝিনাইদহ সদর থানার কুলবাড়িয়া গ্রামে। তার নাম জুবায়ের হোসেন। স্বীকার করেছে সে সহ আরো ১০-১২ জন তারা প্রতিদিন ভোর সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পাম্প থেকে বাইকে তেল সংগ্রহ করে বাইরে ২৮০/ ৩০০ টাকা দরে পেট্রোল/ অকটেন বিক্রি করে । এতে প্রতিদিন ২০০০ কোন কোন দিন ৩০০০ টাকা ইনকাম করে। এ ঘটনা মুহূর্তের মধ্যে জানাজানি হলে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়া অনেক বাইকাররা পালিয়ে যায় বলে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়