৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোল-যশোর মহাসড়ক থেকে ৬ কোটি টাকা মুল্যের ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

আনিছুর রহমান, বেনাপোল
যশোর-বেনাপোল মহাসড়কের নতুন হাট নামক স্থান থেকে ৬ কোটি ৬২ লক্ষ টাকার ডায়মন্ড ও বিদেশী মুদ্রাসহ ভারতীয় সুজাউদ্দিন (৫২) নামে এক ব্যাক্তি আটক হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর সদস্যরা আটক করে। আটককৃত সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু প্রদেশের আবু বক্করের ছেলে । যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মাদ সাইফুল আলম খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে যশোর – বেনাপোল মহসড়কের নতুনহাট নামক স্থানের পাকা রাস্তার উপর থেকে ভারতীয় নাগরিক সুজাউদ্দিনকে আটক করা হয়। আটক এর পর তার নিকট ১৫৫.৭৬ গ্রামের একটি ডায়মন্ড হীরক, নগদ বাংলাদেশী ৫৫৩০ টাকা ভারতীয় রুপি ৫৮৮০ রুপি, ৫৫০ ইউএস ডলার ২০০ থাই বাথ একটি মোবাইল ও একটি ডিজিটাল হাতঘড়ি পাওয়া যায়। ডায়মন্ড , বিদেশী ডলার, মোবাইল ও ঘড়ি সহ সিজার মুল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা। আটককৃত ভারতীয় নাগরিককে মামলা দিয়ে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং সকল টাকা যশোর ট্রেজারীতে জমা করা হয়েছে। উল্লেখ্য আটককৃত ভারতীয় নাগরিক গত এক মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে বেশ কয়েকবার যাতায়াত করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়