৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টা : থানায় অভিযোগ

মাসুম বিল্লাহ, কেশবপুর
যশোরের কেশবপুরে ১৪৪ ধারা ভঙ্গকরে ক্রয়কৃত জমি জবর দখল করতে ফসলি ক্ষেতের সবজির বানে আগুন দিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০/২৫ জনের নামে কেশবপুর থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী আব্দুর রউফ। অভিযোগ সুত্রে জানাগেছে, কেশবপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের সরফাবাদ গ্রামের আব্দুর রউফের স্ত্রী মোছাঃ বেবী খাতুন এর নামে ৬৯নং সরফাবাদ মৌজার ৪১৯ নং খতিয়ানের ২২ নং দাগের ১২.১১ শতক ক্রয়কৃত জমি জোর পূর্বক দখল করতে আবুল কালাম আজাদ গং ২ এপ্রিল বৃহস্পতিবার সকালে উক্ত জমিতে প্রবেশ করে জমিতে রোপনকৃত কাকরোলের বানে আগুন ধরিয়ে দেয় এবং বাঁশ খুটি ভাংচুর করে অনুমান ১০ হাজার টাকার মত ক্ষতিসাধন করে। এসময় মোছাঃ বেবী খাতুন বাধা নিষেধ করলে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শনসহ খুন জখমের হুমকি প্রদান করে উক্ত জমি জবর দখল করে চলে যায়। যে জমিতে বিজ্ঞ কেশবপুর সিভিল জজ আদালত, যশোর দেওয়ানী মামলা নং-২৭৯/২৫ চলমান আছে এবং ১৪৪ ধারায় একটি মামলাও রয়েছে। এঘটনায় ভুক্তভোগি আব্দুর রউফ বৃহস্পতিবার কেশবপুর থানায় আবুল কালাম আজাদের নাম উল্লেখপুর্বক অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। আব্দুর রউফ বলেন, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন ভূমি সহকারি (নায়েব) এর সরেজমিনে তদন্তে যাওয়ার কথা থাকলেও তিনি সময়মত যেতে পারেননি। এবিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্বে) শহিদুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি সরেজমিনে তদন্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়