১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

মেসি কেন সেরা, জানালেন এমবাপ্পে

প্রতিদিনের ডেস্ক
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবার জানালেন, কেন লিওনেল মেসিকে তিনি বিশ্বের সেরা ফুটবলারদের একজন মনে করেন। পিএসজিতে একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকেই মেসির অসাধারণত্ব উপলব্ধি করেছেন তিনি। সম্প্রতি ‘দ্য ব্রিজ’ পডকাস্টে কথা বলতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘মেসির মতো পূর্ণাঙ্গ ফুটবলার তিনি খুব কমই দেখেছেন।’ মজা করে তিনি বলেন, ‘মেসি তো চিটিং করে!’ তবে এই কথার মধ্যেই লুকিয়ে ছিল তার মুগ্ধতা। এমবাপ্পের ভাষায়, ‘মেসি সবকিছুই নিখুঁতভাবে করতে পারে। মাঠে সে প্রতিটি পরিস্থিতি আগেই বুঝে ফেলে। কখন কোথায় যেতে হবে, কিভাবে গোল করতে হবে, সবকিছু তার মাথায় পরিষ্কার থাকে।’ তিনি একটি অনুশীলনের অভিজ্ঞতাও তুলে ধরেন, যা মেসির অসাধারণ দক্ষতার প্রমাণ দেয়। এমবাপ্পে বলেন, ‘আমরা ফিনিশিং অনুশীলন করছিলাম। আমি আর নেইমার ১০টির মধ্যে ৬-৭টি গোল করতাম। কিন্তু মেসি ৯টি শট নিয়ে প্রায় একইভাবে গোল করত প্রতিবার। দেখে মনে হতো এটা তার জন্য খুবই সহজ। এমবাপ্পে আরো জানান, মেসির খেলার ধরন এতটাই স্বাভাবিক ও নিখুঁত যে, তাকে দেখে অনেক সময় অবিশ্বাস্য মনে হয়। তিনি যোগ করেন, ‘সে যেন খুব সহজভাবে কাজটা করে, কিন্তু আসলে সেটা অন্য কারো পক্ষে করা প্রায় অসম্ভব।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়