প্রতিদিনের ডেস্ক
চলমান আইপিএলে নিজের স্বভাবসুলভ ঝোড়ো ব্যাটিংয়ে রানের ধারা অব্যাহত রেখেছেন বৈভব সূর্যবংশি। বর্তমানে উনিশতম আসরের অরেঞ্জ ক্যাপ এখন তার দখলে। ৪ ইনিংস তার ব্যাটে এখন পর্যন্ত রান ২০০। পেছনে ফেলেছেন রাজস্থান রয়্যালসের সতীর্থ ১৮৩ রান করা যশস্বী জয়সওয়ালকে। চার ইনিংসে সূর্যবংশির রানগুলো-৫২, ৩১, ৩৯ ও ৭৮। যেখানে তার স্ট্রাইক রেট ২৬৬.৬৬। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে জশ হ্যাজলউড ও ভুবনেশ্বর কুমারদের বোলারদের বেধড়ক পিটিয়েছেন এই বিস্ময় বালক। ১৫ বলে হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৮টি চার ও ৭টি ছক্কায় মাত্র ২৮ বলে ৭৬ রান আসে তারব ব্যাট থেকে। তার ব্যাটে ভর করেই ফলে রাজস্থান রয়্যালস ২০২ রানের লক্ষ্য তাড়া করা সহজ হয়ে যায়। ১৫ বলে হাফসেঞ্চুরি করে ইতিহাসও গড়েছেন বৈভব। ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরি করে আছেন তৃতীয় স্থানে। আইপিএলের ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরি করা ভারতীয় ব্যাটারও এখন বৈভব।

