৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সয়াবিনের নিরামিষ অমলেট কারির রেসিপি

প্রতিদিনের ডেস্ক:
সাধারণ সয়াবিন দিয়েও যে তৈরি করা যায় মজাদার, পুষ্টিকর এবং একেবারে ভিন্ন স্বাদের একটি পদ তা অনেকেই জানেন না। ডিম ছাড়াই অমলেটের স্বাদ পেতে চাইলে সয়াবিন হতে পারে দারুণ বিকল্প। বাইরে থেকে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম, মশলাদার সয়াবিনের নিরামিষ অমলেট যখন ঢুকে যায় ঝোলঝাল কারিতে, তখন তা হয়ে ওঠে এক অনন্য স্বাদের অভিজ্ঞতা।ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করা যায় এই সুস্বাদু পদটি। যারা নিরামিষভোজী বা স্বাস্থ্য সচেতন, তাদের জন্য এটি যেমন পুষ্টিকর, তেমনি সহজে ঘরেই তৈরি করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক সয়াবিনের নিরামিষ অমলেট কারির সহজ রেসিপি।
উপকরণ
সয়াবিন ১০০-১২০ গ্রাম
আলু সেদ্ধ ২টি
পাঁপড় ৪-৫টি
আদা কুচি ১ চা চামচ
কাঁচামরিচ ৪-৫টি
ধনেপাতা একমুঠো
টমেটো ২টি
আস্ত জিরা ১ টেবিল চামচ
তেজপাতা ১টি
হলুদ ১ চা চামচ
কাশ্মীরি মরিচগুঁড়ো ১ চা চামচ
লবণ স্বাদমতো
অল্প চিনি
যেভাবে তৈরি করবেন
প্রথমে লবণ পানিতে সয়াবিন দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার একটি বাটিতে সেদ্ধ আলু ম্যাশ করে নিন। অন্যদিকে টমেটো, আদা, কাঁচামরিচ, ধনেপাতা ব্লেন্ড করে নিন। এবার একটি কড়াইয়ে তেল গরম হলে দিন আধা চা-চামচ জিরা ফোড়ন। মশলার অর্ধেকটা যোগ করুন। তার পরে সয়াবিন এবং সেদ্ধ আলু দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিন। দিয়ে দিন স্বাদমতো লবণ। এবার সব উপকরণ ব্লেন্ড করে নিনঅন্যদিবে পাঁপড় পানিতে ডুবিয়ে পানি ঝরিয়ে নিন। সয়াবিনের পুর ভরে চার চৌকো করে মুড়ে নিন যেন দেখলে অমলেটের কাটা টুকরো মনে হয়। এবার সর্ষের তেলে উল্টে-পাল্টে সেগুলো ভেজে নিন।কড়াইয়ে তেল দিয়ে জিরা, তেজপাতা এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিন। টমেটো-আদা বাটা যোগ করুন। হলুদ-লবণ, মরিচগুঁড়ো দিয়ে মশলা কষিয়ে কিছুটা গরম পানি দিয়ে আঁচ কমিয়ে ফোটান। এর মধ্যে সয়াবিনের অমলটে দিয়ে আরও ৫ মিনিট আঁচ কমিয়ে রান্না করুন। তা হলেই তৈরি হয়ে যাবে নিরামিষ অমলেট। ওপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস পরিবেশন করুন মজাদার এই সয়াবিনের নিরামিষ অমলেট।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়