৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সরকারের দুই মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন শনিবার

প্রতিদিনের ডেস্ক:
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়