৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ উদ্ধার

আনিছুর রহমান, বেনাপোল
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ দৌলতপুর বিওপির সদস্যরা এক সফল অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ আটক করেছে। আজ ১৮ এপ্রিল ২০২৬ তারিখে সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযানে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ উদ্ধার করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়