৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর হিজলী বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ১০০ বোতল মাদক দ্রব্য ,১১টি শাড়ি,১কেজি জিরা,১১ প্যাকেট পাতার বিড়ি, ৩ প্যাকেট সন পাপড়ী, ১ হাজার ৯৪২টি চকলেট এবং ১৭৩টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১৬ হাজার ১০০ টাকা। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়