৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

হারের পর নতুন শুরু দেখছেন আর্সেনাল কোচ

প্রতিদিনের ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল আর্সেনাল। রবিবার নিজেদের মাঠে শিরোপা প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরে গেলেও আশা ছাড়ছেন না কোচ মিকেল আর্তেতা।
এই জয়ে সিটির হয়ে জয়সূচক গোল করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় এবং শিরোপা দৌড় নতুন করে জমে ওঠে।ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘প্রিমিয়ার লিগ যেন আবার নতুন করে শুরু হলো। তাদের হাতে একটি ম্যাচ বেশি, আমরা তিন পয়েন্ট এগিয়ে, আর পাঁচটি ম্যাচ বাকি। সবকিছু এখনো খোলা।’এই হারে আর্সেনালের সাম্প্রতিক বাজে ফর্ম আরও স্পষ্ট হয়েছে।সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে চারটিতেই হার দেখেছে দলটি। এক মাসেরও বেশি সময় ধরে লিগে জয়ের মুখ দেখেনি তারা। তবে সূচির দিক থেকে কিছুটা স্বস্তিতে রয়েছে গানার্সরা। সামনে নিউক্যাসল, ফুলহ্যাম ও বার্নলির বিপক্ষে হোম ম্যাচ এবং ওয়েস্ট হ্যাম ও ক্রিস্টাল প্যালেসের মাঠে অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা।
অন্যদিকে, সিটির সামনে রয়েছে বার্নলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে জিতলে তারা প্রথমবারের মতো শীর্ষে উঠে যেতে পারে। এরপর তাদের খেলতে হবে এভারটন, বোর্নমাউথ, ব্রেন্টফোর্ড, অ্যাস্টন ভিলা ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এর মধ্যেই আর্সেনালের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়