১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কোটচাঁদপুর সাব্দালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর রেলওয়ে স্টেশনের নিকটে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে সাব্দালপুর রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় একটি চলন্ত ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনি মৃত্যুবরণ করেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়