আনিছুর রহমান, বেনাপোল
প্রধান মন্ত্রী তারেক রহমানের আগামী ২৭শে এপ্রিল আগমন উপলে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল প্রচার মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বুধবার (২২ এপ্রিল) বিকেলে প্রচার মিছিলটি নাভারণ বাজার এলাকা থেকে শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদণি করে। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন এবং আসন্ন কর্মসূচি সফল করার আহ্বান জানান। মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক এড.মোস্তফা কামাল মিন্টু, সালাউদ্দিন আহমেদ, বেনাপোল পৌর বিএনপি সহ-সভাপতি শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ সহ বিএনপির অঙ্গসংগঠন এর নেতৃবৃন্দ। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশ জাতিয়তাবাদি দলের সভাপতি ও দেশের প্রধান মন্ত্রী শার্শা আসাতে এই জনপদের মানুষের নতুন আশা সঞ্চার হয়েছে। এই জনপদের উন্নয়ন এর জন্য তারেক রহমানকে অবহিত করা হবে। তিনি শার্শার মানুষের কথা বিবেচনা করে রাষ্ট্রের এই গুরুত্বপুর্ণ উপজেলার উন্নয়নের দাবিগুলো মেনে নিবেন বলে নেতারা আশাবাদি।

