১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

রাজগঞ্জ থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি

উত্তম চক্রবর্তী,রাজগঞ্জ
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার দিঘীরপাড় বাজার মসজিদের সামনে থেকে জুমার নামাজের সময় একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) নামাজ চলাকালীন এ চুরির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চুরি হওয়া মোটর সাইকেলটির মালিক দিঘীরপাড় গ্রামের এজাজ হোসেন। তিনি জানান, আমি জুমার নামাজ আদায় করতে মসজিদে যাই। নামাজ শেষে বের হয়ে দেখি আমার ডিসকভার মোটরসাইকেলটি নেই। আশপাশে অনেক খুঁজেছি, কিন্তু কোনো সন্ধান পাইনি। বিষয়টি খুবই দুঃখজনক। অন্যদিকে চুরি হওয়া বাইসাইকেলের মালিক আয়ুব হোসেন বলেন, আমি সাইকেলটি মসজিদের সামনে তালাবদ্ধ অবস্থায় রেখে নামাজে ঢুকি। নামাজ শেষে দেখি সাইকেলটিও উধাও। পরে বাজারের রাস্তার ওপর আরেকটি বাইসাইকেল ফেলে রাখা অবস্থায় পাওয়া যায়, তবে সেটিও চোরেরা রেখে গেছে বলে ধারণা করছি।‌ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিঘীরপাড় বাজারের ব্যবসায়ী মহাসিন কবির। তিনি বলেন, জুমার নামাজের সময় এমন চুরির ঘটনা খুবই উদ্বেগজনক। বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজন রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়