প্রতিদিনের ডেস্ক:
কবিতা
সে তো এক আত্মা
যখন-তখন আসে না।
নির্জন ভরদুপুরে
কিংবা গভীর রাতে
মস্তিষ্কে বসায় আসর
****
বিসর্জন
নিজেকে নিঃশেষ করে
আঁধার মুছে আলো ছড়ায়
একটি মোমবাতি
****
ন্যায়বিচার
নিজের ফাঁসির দাবিতে
বারবার দাঁড়াই কাঠগড়ায়
তবু বিচারক বধির–
রায় ঝুলে থাকে নীরবতায়
****
কবি
মাথায় ভর করে
কথার ঝুড়ি
খাতার পাতায় নেমে আসে
কলমের নীরব কালি
****
বই দিবস
কবি একদিন নিশ্চিহ্ন হয়
থেকে যায় তার কবিতা
বুকশেলফের নীরব কোণে
সারি সারি ঘুমিয়ে থাকে বই–

