১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শাহবাগে প্রাথমিকে সুপারিশপ্রাপ্তদের অবস্থান, সচিবালয়ে গেলো প্রতিনিধিদল

প্রতিদিনের ডেস্ক:
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে যোগদানের আদেশ জারির দাবিতে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি করছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। সুপারিশপ্রাপ্তরা একদিকে অবস্থান করছেন অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আলোচনার জন্য ৭ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গেছেন।রোববার (২৬ এপ্রিল) দুপুরে তারা শাহবাগ থেকে সচিবালয়ের উদ্দেশ্যে যান।সাত সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- দেবব্রত, জান্নাতুল ইসলাম টনি, পারভেজ, আফসানা, জান্নাতুল ফেরদৌস শান্তা, ফারজানা এবং শিশির।এর আগে বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই রাস্তায় অবস্থান নেন আন্দোলনকারী ব্যক্তিরা।পুলিশ তাদের রাস্তা থেকে তুলে দিতে চাইলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে পরিস্থিতি শান্ত হয় এবং পুলিশের ব্যারিকেডের মধ্যে চাকরিপ্রার্থীরা সমাবেশের সিদ্ধান্ত নেন।গত ৯ জানুয়ারি পার্বত্য ৩ জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাতে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করে অধিদপ্তর। ফল প্রকাশে আড়াই মাস পেরিয়ে গেলেও চাকরিতে যোগদান করা হয়নি প্রার্থীদের।সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বলছেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের নিয়োগ কাজ সম্পন্ন করা হচ্ছে না। এতে তারা হতশাগ্রস্থ হয়ে পড়ছেন। যৌক্তিক দাবি নিয়েই তারা আন্দোলন করছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়