আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম সুজন সরকার (২৫)। তিনি ওই গ্রামের সচ্চিদানন্দ সরকারের ছেলে এবং সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালি জানান, সকালে সুজন মেশিন দিয়ে ধান ঝাড়ার জন্য ঘরের ভেতরে ঢুকে ধান মাড়াই মেশিনের প্লাগ দিতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতের শর্ট সার্কিটে গুরুতর আহত হন। পরে বাড়ির সদস্যরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়