প্রতিদিনের ডেস্ক:
সকালের নাস্তা কিংবা সন্ধ্যার হালকা খাবারে পরোটা অনেকেরই পছন্দের তালিকায় থাকে। তবে প্রতিদিন একই স্বাদের পরোটা খেতে খেতে অনেক সময় একঘেয়েমি চলে আসে। তাই মাঝে মাঝে স্বাদে একটু পরিবর্তন আনলে খাবারের প্রতি আগ্রহও বেড়ে যায়। একটু ভিন্ন স্বাদের কিছু বানাতে চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু ডিম পরোটা। এটি যেমন মজাদার, তেমনি পুষ্টিকরও। একটু আকর্ষণীয় করে তুলতে চাইলে বানাতে পারেন। যা বাড়ি ছোট বঢ় সবাই পছন্দ করবে।
আসুন জেনে নেওয়া যাক ডিস পরোটা বাড়িতে কীভাবে তৈ করবেন-
বাড়িতেই তৈরি করুন স্ট্রিট ফুড স্টাইলের ডিম পরোটা
উপকরণ
১. ময়দা বা আটা ২ কাপ
২. ডিম ২টি
৩. ঘি ২ টেবিল চামচ
৪. পেয়াঁজ কুচি ১ টেবিল চামচ
৫. কাঁচা মরিচ কুচি ২টি
৬. ধনেপাতা কুচি ২ টেবল চামচ
৭. গরম মসলার গুঁড়া আধা চা চামচ
৮. চিনি আধা চা চামচ
৯. কুসুম গরম পানি পরিমাণমতো
১০. লবণ স্বাদমতো
১১. ভাজার জন্য তেল পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
আটা বা ময়দার সঙ্গে ডিম, ঘি, চিনি এবং পরিমাণমতো কুসুম গরম পানি দিয়ে ভালো করে মেখে নরম একটি খামির (ডো) তৈরি করুন। এরপর অল্প তেল মেখে খামিরটি ২০ মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিন, যাতে এটি ভালোভাবে সেট হয়ে যায় এবং নরম থাকে।
বাড়িতেই তৈরি করুন স্ট্রিট ফুড স্টাইলের ডিম পরোটা
এদিকে অন্য একটি পাত্রে ডিম ভেঙে নিন। এতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনেপাতা কুচি এবং গরম মসলার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার তৈরি খামির থেকে একটু বড় আকারের লেচি কেটে নিয়ে গোল রুটির মতো করে বেলে নিন। গরম তাওয়ায় পরোটা দিয়ে দুই পিঠ তেল দিয়ে ভেজে নিন। যখন পরোটার ধারগুলো সামান্য মুচমুচে হতে শুরু করবে, তখন একটি সরু ছুরি দিয়ে ধার বরাবর হালকা করে কেটে নিন। এরপর ধীরে ধীরে ডিমের মিশ্রণটি পরোটার ভেতরে ঢেলে দিন। পরোটাটি সামান্য হেলিয়ে ধরুন, যাতে ডিমের মিশ্রণ ভেতরে ভালোভাবে ছড়িয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করুন যতক্ষণ না ডিম ভেতরে ভালোভাবে ভাজা হয়ে ফুলে ওঠে। গরম ঘি বা তেলে পরোটাটি ভালোভাবে লালচে করে ভেজে নিন। ভাজা হলে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
টিপস:
পরোটা সেঁকার সময় মাঝারি আঁচ ব্যবহার করলে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়
ডিম ভাজার সময় দিতে পারেন, অথবা পরোটার ভেতরে ডিমের পুর ভরেও তৈরি করতে পারেন।
সস বা আচার দিলে খেতে আরও মজাদার হয়।

