২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

হার্দিক পান্ডিয়া একজন ‘প্লাস্টিক ক্যাপ্টেন’

প্রতিদিনের ডেস্ক:
চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে বড় ম্যাচে হতাশ করেছেন হার্দিক পান্ডিয়া। কৃষ্ণমাচারি শ্রীকান্ত তার পারফরম্যান্স নিয়ে কঠোর কথা বলেছেন। তিনি হার্দিককে ‘প্লাস্টিক ক্যাপ্টেন’ বলে আখ্যা দেন। মুম্বাই ইন্ডিয়ান্স তখন চাপে ছিল। তিলক ভার্মা আউট হওয়ার পর ৬ নম্বরে নামেন হার্দিক। ক্রিজে সেট ছিলেন নামান ধির। কিন্তু হার্দিক শুরু থেকেই ছন্দ খুঁজে পাননি। তিনি ২৩ বলে করেন মাত্র ১৮ রান। ইনিংসে ছিল শুধু দুইটি বাউন্ডারি।এই সময়ে দলের রান তোলার গতি কমে যায়। ১২.৫ ওভারে ১০৯ রানে ৪ উইকেট ছিল। সেখান থেকে মুম্বাই শেষ করে ১৫৯ রানে ৭ উইকেট। শেষ ওভারে আউট হন হার্দিক। অন্যদিকে চেন্নাই সুপার কিংস সহজেই ম্যাচ জেতে ৮ উইকেটে।শ্রীকান্ত তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘আপনি তার নামের পাশে সংখ্যাগুলো দেখুন। ১৮ রান করেছে ২৩ বলে, এসব কী? সে তো একজন প্লাস্টিক ক্যাপ্টেন!’তিনি আরও যোগ করেন, ‘ওই পার্টনারশিপটা দেখুন, তাদের উদ্দেশ্য কী ছিল? হার্দিক পান্ডিয়া কী করতে চেয়েছিল? মাঝের ওভারগুলোতে ডট বল দেখলেই বোঝা যায়, কোনো হিসাব বা গেম অ্যাওয়েয়ারনেস ছিল না। ওই সময়ে রানরেট অনেক কমে গেছে।’হার্দিক তার ইনিংসে খেলেন ১০টি ডট বল। এতে অবাক হন শ্রীকান্ত। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি বুঝতে পারিনি সে কী করতে চেয়েছিল। পরিকল্পনা কী ছিল?’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়