১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি

প্রতিদিনের ডেস্ক:
জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শাপলার স্মৃতি শহীদগাঁথা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনশাপলা চত্বরের ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে প্রথম আনুষ্ঠানিকভাবে বিএনপি চিহ্নিত করেছিল বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।শুক্রবার(৮ মে) বিকেলে জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শাপলার স্মৃতি শহীদগাঁথা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।তথ্যমন্ত্রী বলেন, তৎকালীন সরকার ও তাদের সমর্থিত গণমাধ্যম ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিকৃত তথ্য প্রচার করেছিল। পাশাপাশি বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে রাজনৈতিকভাবে দমন-পীড়ন চালানো হয়েছে। ফলেই দেশে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে ওঠে এবং শেষ পর্যন্ত রাজনৈতিক পরিবর্তন ঘটে।
তিনি বলেন, বর্তমান সরকার জাতীয় সংসদে শাপলা ও জুলাই অভ্যুত্থানের শহীদদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানিয়েছে এবং অতীতের কোনো অন্যায় বা মানবতাবিরোধী ঘটনাকে তামাদি হতে দেওয়া হবে না।
জাতীয় ঐক্য, ধর্মীয় মূল্যবোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সব পক্ষকে একসঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়