১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত

প্রতিদিনের ডেস্ক:
ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মানকাচার এলাকায় পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গছে।শনিবার বিকেলে অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে সংঘটিত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪ এবং উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি এলাকা থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।এর প্রায় ৩৭ মিনিট পর, বিকেল ৩টা ১৭ মিনিটে একই অঞ্চলে আরও একটি ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বোঙ্গাইগাঁও এলাকা থেকে প্রায় ৪৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।দুই ভূমিকম্পেরই গভীরতা নির্ধারণ করা না গেলেও এগুলো অগভীর ছিল বলে ধারণা করা হচ্ছে। ফলে উৎপত্তিস্থল এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় কম্পন বেশি অনুভূত হয়েছে। সাধারণত অগভীর ভূমিকম্প কাছাকাছি অঞ্চলে বেশি প্রভাব ফেলে, আর গভীর ভূমিকম্প দূরবর্তী এলাকাতেও অনুভূত হতে পারে।ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ কম্পন অনুভব করার কথা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়