২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হার, তবু খুশি বাংলাদেশ কোচ

প্রতিদিনের ডেস্ক
সৌদি আরবে সুদানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটি গোলশূন্য ড্রয়ের পর গত রাতে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। শক্তিতে অনেক এগিয়ে থাকা আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হারলেও বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা খেলোয়াড়দের পারফরম্যান্সকে ইতিবাচকই দেখছেন। ম্যাচের পর বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমরা আরেকটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেললাম শক্তিশালী সুদানের বিপক্ষে। এ ম্যাচেও আমাদের ছেলেরা ভালো লড়াই করেছে। ফিজিক্যালি সুদান ও ফিলিস্তিন কাছাকাছি। তাই সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি খেলার অভিজ্ঞতা কাজ দেবে ফিলিস্তিন ম্যাচে।’ আগের ম্যাচ গোলশূন্য, এ ম্যাচে ৩-০ গোলের হার। তারপরও খেলোয়াড়দের মধ্যে উন্নতি দেখছেন কোচ, ‘এখানে (সৌদি আরব) যখন আসি, তার চেয়ে এখন ভালো অবস্থানে আছে দল।’ বাংলাদেশ দল ১৭ মার্চ সৌদি আরব থেকে কুয়েত চলে যাবে। কুয়েতে সিটিতে ২১ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচটি খেলবে। দুই দলের ফিরতি ম্যাচ ২৬ মার্চ ঢাকায়। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দুটি সামনে রেখে অনুশীলন করতে ২ মার্চ সৌদি আরব গেছে জাতীয় ফুটবল দল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়